শনিবার, ৮ মে, ২০২১

কচুয়ায় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডারের মৃত্যু, রাস্ট্রিয় মর্যাদায় দাপন সম্পন্ন।



 কচুয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু (৬৮)হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।(ইন্নলিল্লাহে অ-ইন্না ইলাহে রাজেউন)। তাঁকে রাস্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার জানিয়ে পরিবারিক কবরস্থনে দাপন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায় যে,কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু গতকাল শুক্রবার দুপুর ১২টা ৭ মিনিটে খুলানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।বৃহষ্পতিবার দুপুরে তিনি অসুস্থ্য হলে তাঁকে কচুয়ায় চিকিৎসা করা হয়। পরে অসুস্থাতা আরও বাড়লে তাকে খুলানা আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখাণে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। শুক্রবার বিকাল ৫টায় কচুয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্ণার জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন কচুযা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, কচুযা থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ লতিফুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সেখ আণোয়ার হোসেন, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সেখ বজলুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন কোটাল সহ অন্যান্য কর্মকর্তাগন।

তিনি মৃত্যু কালে স্ত্রী ও ১পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় সজন ও গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে তাঁর গভীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তা ও বিশিষ্ঠ মুক্তিযোদ্ধাগন।পরে বিকাল সাড়ে ৫টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য