রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। । শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের মোড়ে এই ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান।
নিহতরা হলেন, উপজেলার মহিষালবাড়ির সাগরপাড়ার ইয়াহিয়ার ছেলে ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান ইসরাইল হোসেন (৪৭) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে ভ্যানচালক রনি (২৫)। ইসরাইল হাটে ধান নিয়ে গিয়েছিলেন। আর রনি ভ্যান চালক। ভ্যানে কৃষকের ধান নিয়ে গিয়েছিলেন। দুজনই ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক খাম্বা এবং মাটি কাটা স্কেভেটর যন্ত্র বহন করা হয়। গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল। দুজনই ঘটনাস্থলে মারা যান। ১৩ জন আহত হন। তবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ট্রাকটি একটি এক্সভেটর মেশিন নিয়ে আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিলো। পথে ফিরোজ চত্বর মোড়ের আগে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এর পর ট্রাকটি বেপরোয়া গতিতে চলে যায়। এতে ট্রাকের নিয়ে চাপা পড়ে দুইজন নিহত ও অন্যরা আহত হয়েছে। হাটবার হওয়ার কারণে রাস্তায় বেশী লোকজন ছিল। এ কারণে বেশী হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, কিছু দুর যাওয়ার পর একটি পেট্রোল পাম্পে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে। এছাড়াও ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আর নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালকও আটক আছেন। তাঁর বিরুদ্ধে মামলা হবে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য