বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

সিলেটের বিশ্বনাথে র‌্যাবের হাতে গাঁজাসহ দুই যুবক আটক



 সিলেটের বিশ্বনাথে র‌্যাবের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদরাসার গেটের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুর রুপের ছেলে শাহাব উদ্দিন (২৭) ও একই গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে ইসমাঈল খান (২৬)। এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৯ সিলেটের এসআই মো. বাহার উদ্দিন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য