বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

নোয়াখালীতে নিষেধাজ্ঞা না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা



 নোয়াখালীর নয়টি উপজেলায় নিষেধাজ্ঞা না মেনে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় লকডাউনের প্রথম দিনে ৭৬টি মামলায় ১ লক্ষ ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ এপ্রিল) করোনা বিস্তার রোধে নোয়াখালী সদর ও অন্যান্য উপজেলা গুলোতে উপলো নির্বাহী কর্মকর্তা ও সহকারী (ভূমি) কমিশনারের নেতৃত্বে দিনব্যাপী মোট ১৩ টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

নোয়াখালী জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করে। জেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়, উপজেলা গুলোতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, স্বাস্থ্য বিধি না মেনে ঘুরাফেরা করাসহ বিভিন্ন অপরাধে ৭৬টি মামলায় ১ লক্ষ ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করে সংশিষ্ট জেলার পুলিশ সদস্যরা।এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য