বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

ফুলপুরে লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা

 ময়মনসিংহের ফুলপুরে লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছে প্রশাসন। এ 



সময় সরকারি আইন অমান্য করায় আজ ১৪ এপ্রিল রোজ বুধবার ১১ থেকে ১টা পর্যন্তু প্রথম দিনেই মটস্ সাইকেল সহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এ জরিমানা আদায় করে তাৎক্ষণিক দোকানপাট বন্ধ করার নির্দেশ দেন পুলিশ প্রশাসন।

এসময় সাথে ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুর খান, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান রাব্বি, রক্ত বিষয়ক সম্পাদক সাকিব মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক নূর হোসেন খান , উপজেলার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট সহ সাংবাদিক বৃন্দ।

দ্বিতীয় ধাপের করোনার লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে দরকার পড়লে ২৪ ঘন্টা মাঠে থাকবে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধি-স্বেচ্ছাসেবী সংগঠনরা । উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার ও থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী বলেন, জরুরী প্রয়োজনে ঘর হতে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

লকডাউনের প্রথম দিনে ফুলপুর বাজারের বিভিন্ন শপিং মল এবং হাইওয়ে রোডের জরুরী কাজ ছাড়া সকল প্রকার যানবাহন বন্ধের থাকার নির্দেশ দেন এবং জারা গাড়িগুড়া নিয়ে রাস্তায় বের হয়েছিল সকলকে অনুরোধ জানান ঘরে ফিরে যাবার জন্য।

উনারা আরোও বলেন এ লকডাউন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতায় একান্তভাবে কামনা করছি। বর্তমান এই সময়ে ঘরে থাকুন, নিরাপদে সুস্থ থাকুন। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন একদিন সব ঠিক হয়ে যাবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য