তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ইফতার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে তারাকান্দার উত্তর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মৎস্যজীবী দলের ময়মনসিংহ জেলা উত্তর আহবায়ক হযরত আহম্মেদ সাকিব, সদস্য সচিব আমিনুল হক রোমান, তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল,মৎস্যজীবীদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য