শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

সিলেটে দিনে-দুপুরে মাদক ব্যবসা, পুলিশের অভিযানে আটক ৩

 


সিলেটের দক্ষিণ সুরমা থেকে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জের চুনারুঘাটের বালিয়ারী গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র মোঃ আব্দুর রহিম রাজু (৩২), কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের মৃত রতন মিয়ার পুত্র মোঃ রবিন (২০) ও সিলেট নগরীর দক্ষিণ সুরমা চাঁদনীঘাটের মৃত রহিচ মিয়ার পুত্র মোঃ বাদল আহমদ (৩৬)।

পুলিশ জানায়, শুক্রবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ আপন রেস্তোরার সামনে কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে এই মর্মে গোপন প্রাপ্ত হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম রাজু,  মোঃ রবিন (২০) ও মোঃ বাদল আহমদকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার ও জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। নং-১৫


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য