মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

ফুলপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় কারাদণ্ড

 



ময়মনসিংহের ফুলপুরে এক স্কুল ছাত্রীকে মোবাইলের মেসেজের মাধ্যমে উত্যক্ত করার অপরাধে মঙ্গলবার দুপুরে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার সোহেল রানা (৩৯) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড প্রদান ভ্রাম্যমান আদালত।

জানা যায়, ফুলপুর পৌরসভার সাহাপুর দক্ষিণ গ্রামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে একই গ্রামের দুই সন্তানের জনক মোঃ সোহেল রানা বেশ কিছুদিন যাবৎ মোবাইলে আপত্তিকর বিভিন্ন মেসেজ দিয়ে নিয়মিত উত্যক্ত করে আসছিল। যার কারণে স্কুল ছাত্রী স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছিল না। 

এই ব্যাপারে ছাত্রীর অভিভাবক থানায় অভিযোগ করলে পুলিশ সোহেল রানাকে আটক করে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত হাজির করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার সাহাপুর ঘটনাস্থল পরিদর্শন পূর্বক নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভিকটিমকে নিয়মিত মোবাইলে আপত্তিকর মেসেজের মাধ্যমে উত্যক্ত ও সামনাসামনি বিরক্ত করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় উত্যক্তকারী মোঃ সোহেল রানাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। 

সোহেল রানা ভ্রাম্যমান আদলতের সামনে তার অপরাধ স্বীকার করেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য