সিলেটের কুলাউড়ায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে পৈশাচিক এ ঘটনা ঘটে। একইদিন কিশোরীর মা কুলাউড়া থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত জমির মিয়াকে (৩৩) আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছ।
জানা যায়, শনিবার বিকেল ৪ টার দিকে কিশোরীর নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী জমির মিয়া। পরে জমির আত্মগোপনে চলে যান। কিশোরী বিষয়টি তার মাকে জানালে তিনি আইনের আশ্রয় নেন। অভিযোগ পেয়ে কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী বাগৃহাল গ্রামে অভিযান চালিয়ে জমির মিয়াকে আটক করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, কিশোরীর মায়ের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হবে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য