রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার



 নরসিংদীর পলাশে একাধিক মাদক মামলার আসামী বাবুল মিয়া (৩০)’কে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাবুল মিয়া গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের তারব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত বাবুল মিয়া জেলার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য