বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

চুয়াডাঙ্গায় ১৩০ লিটার চোলাই মদসহ একজন আটক

 


চুয়াডাঙ্গায় ১৩০ লিটার চোলাই মদসহ আশরাফুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার নূরনগর থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল হক চুয়াডাঙ্গা শহরের সুমিরদিয়া কলোনীপাড়ার সোহেল আলীর ছেলে।

র‌্যাব ৬-এর স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ১৩০ লিটার চোলাই মদসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য