বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

বাঁচানো যায়নি গরম পানিতে ঝলসে যাওয়া আড়াই বছরের শিশুটিকে

 



চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঈদগাঁও এলাকায় ঘটে হৃদয়বিদারক ঘটনাটি। ১ জানুয়ারি দুপুরে বালতিতে গরম পানি রেখে আড়াই বছরের মেয়ে রোকাইয়া মাসুমকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা। অসাবধানতায় হাতের ধাক্কায় হঠাৎ পড়ে যায় সেই বালতি। বালতির ধাক্কায় রোকাইয়া মেঝেতে পড়ে যায়। এরপর বালতির গরম পানি পড়ে তার কোমল শরীরে।

টানা পাঁচদিন ঝলসে যাওয়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করেছে শিশু রোকাইয়া। বুধবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে।

শিশু রোকাইয়া মাসুম চট্টগ্রামের রাউজান উপজেলার দারুচ্ছালাম মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু দারদা মাসুমের মেয়ে। পরিবারের সঙ্গে রোকাইয়া হাটহাজারীতে থাকত। বৃহস্পতিবার সকালে রাউজান পৌর এলাকায় নিজ বাড়িতে শিশুটিকে দাফন করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ জানে আলম। একই সঙ্গে শীতকালে গরম পানি ব্যবহার করায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য