রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

 

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা। এই সিরিজের জন্যে বিশাল বহর পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। 

করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, বাংলাদেশ সফরে প্রায় ২৫ সদস্যের দল আসবে। 

গণমাধ্যমকে হার্পার বলেন, এটা একটা সংক্ষিপ্ত সিরিজ। তাই আমরা ওয়ানডের খেলোয়াড়দেরও দলের সঙ্গে রাখবো। কোনো খেলোয়াড় যদি ইনজুরি পরে তাহলে আমাদের অসুবিধা হবে না। একই সঙ্গে ওয়ানডে সিরিজ বা টেস্ট সিরিজের প্রস্তুতিও নেয়া যাবে।

সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য