তারাকান্দায় মোবাইল কোর্টে জরিমানা
ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একাধিক ব্যবসায়ী ও বিভিন্ন দোষী ব্যাক্তিদের অর্থদন্ড করেছেন।।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চংনাপাড়া ও পাকুরীতলা বাজারে তারাকান্দা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ভ্রাম্যমান আদালতে মাস্ক পরিধান না করায় অনুমোদনহীনভাবে মৎস্য ও গবাদিপশুর ঔষধ বিক্রি, খোলা বাজারে জালানি তেল বিক্রিসহ অন্যান্য অপরাধে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও
পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১) ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা, দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা একাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৬শটাকা জরিমানা করেন।
মোবাইল কোর্ট বিশেষ ক্ষেত্রে মানবিক দিক থেকে বর্ষীয়ান মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে সচেতন মূলক করোনা ভাইরাস সম্পর্কে অবগত করেন ।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য