নাটোরে বড়াইগ্রামে মাস্ক ব্যবহার না করায় দোকানি ওপথচারি ও ২৪ জন কে জরিমানা
মোঃ শাহাবুদ্দিন ইসলাম নাটোর জেলা প্রতিনিধি
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ওই আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় ও অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম সাথে ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মহামারি করোনা ভাইরাসের ( কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সকল প্রকার স্বাস্থ্যবিভি মানতে গণসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। ভ্রাম্যমান আদালত চলাকালীন সময় মাস্ক না পরা সকল পথচারী ও দোকানীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। এ সময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে ৫২০০ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য