বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

তারাকান্দায় ২ মাদক কারবারি কারাদন্ড



 ময়মনসিংহের তারাকান্দায় মহিলাসহ ২ মাদক কারবারিকে ২ বছর কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের “খ” সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এর নেতৃত্বে একটি টিম তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের পূর্ব পাগুলী (শিমুলিয়াপাড়া)গ্রামে ছহুরা খাতুন(৫৫) ও আবুল হাসিম(৫৩) বাড়িতে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর কার্যালয়ে হাজির করলে  তিনি ভ্রাম্যমান আদালতে আবুল হাসিমকে ২ বছর ও ছহুরা খাতুনকে ১ বছর কারাদন্ড ১০০ টাকা করে জরিমানা করেন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য