করোনাভাইরাসে মারা গেলেন দুজন সাবেক শিক্ষা কর্মকর্তা। তাদের মধ্যে একজন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জুলেখা খাতুন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ।
রোববার সকালে মারা যান অধ্যক্ষ জুলেখা খাতুন। এরপর বিকেলেই মারা যান সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। মাউশির একাধিক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
তারা জানান, জুলেখা আপা আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু স্যার সুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি মাউশিতে এসেছিলেন। কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।
নাজিম উদ্দিন আহমেদ ২০০৭ সালে মাউশি মহাপরিচালক ছিলেন।
সুত্র ডেইলি বাংলাদেশ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য