সুপারির ভেতর ইয়াবা পাচারের সময় মোস্তফা খাতুন (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
রোববার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটকের সময় মহিলার সঙ্গে থাকা বস্তার ভেতরে সুপারির মধ্যে লুকানো ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের আনুমানিক ১ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
সুত্র ডেইলি বাংলাদেশ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য