মাটি খুঁড়লে প্রায় তেল, গ্যাস ও সোনার খনির সন্ধান মেলে। এবার মাটি খুঁড়ে সন্ধান মিলল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক গাঁজার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে। ওই বসতবাড়ির মেঝে খুঁড়ে মাটির নিচ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী সপরিবারে সটকে পড়ে।
ফুলবাড়ি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে একটি নির্মাণাধীন ঘরের মেঝে খুঁড়ে মাটির নিচ থেকে আলাদা দুটি প্যাকেটে সাত কেজি গাজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য