মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার যমুনা নদীতে সৌখিন মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে ডলফিন বা শুষক।
শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেকশিমুল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের বড়শিতে ডলফিনটি ধরা পড়ে। ছয় ফুট লম্বা ডলফিনটির ওজন ২০ কেজি বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক হোসেন।
আনোয়ার হোসেন বলেন, আমরা কয়েকজন মিলে জিয়নপুর এলাকার যমুনা নদীতে মাছ শিকারে যাই। হঠাৎ বড়শি টানতেই ডলফিনটি উঠে আসে। পরে সেটি এলাকার মানুষদের দেখানোর জন্য বাড়িতে নেয়ার সময় ঘিওর বাসস্ট্যান্ড থেকে আমাদের আটক করে পুলিশ।
ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য