নরসিংদীর রায়পুরায় হাসনাবাদ এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিনের পেছন থেকে পরে গিয়ে এক প্রতিবন্ধী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদ এলাকায় ঢাকা গ্রামী কালনী এক্সপেস ট্রেনে কাটা পড়ে।
সে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার মো. ইসমাইল মিয়ার ছেলে মারুফ মিয়া (২০) নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহ আমল মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগ্রামী কালনী এক্সপেস ট্রেনের ইঞ্জিনের পেছনে বসা ছিল। চলন্ত ট্রেনে হঠাৎ পড়ে গিয়ে এক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে। তার মরদেহ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। পরিবারের সাথে কথা হয়েছে তারা আসলে তার মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হবে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য