মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

প্রেমিকাকে না পেয়ে পোকার ওষুধ খেয়ে প্রাণ দিলেন যুবক

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত মো. রিফাত উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) জিসান আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে প্রেম করছিলেন রিফাত। কিন্তু সম্পর্ক তার পরিবার মেনে নেয়নি। এ কারণে সোমবার রাতে পোকা মারার পটাশজাতীয় ওষুধ খেয়ে আত্মহত্যা করেন রিফাত।

তিনি বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য