মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

ভ্যানিটি ব্যাগে পাওয়া সার্টিফিকেটে মিলল কঙ্কালের পরিচয়

 


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলার উজিরপুরে মাথাভাঙ্গা নদীর তীরে পাওয়া কঙ্কালের পরিচয় জানা গেছে। নিহতের নাম মিম। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়ার মধু খানের মেয়ে।

জানা গেছে, প্রেমিকের হাত ধরে তিন মাস আগে বাড়ি থেকে বের হয়েছিলেন মিম। শনিবার সন্ধ্যায় তার কঙ্কাল পাওয়া যায়। গায়ের কাপড় ও ভ্যানিটি ব্যাগ দেখে কঙ্কালটি মিমের বলে শনাক্ত করেন স্বজনরাও।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী নদীর তীরে মানুষের মাথার খুলি ও হাড় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেসব উদ্ধার করে। ওই সময় কঙ্কালের পাশ থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে জেএসসির সার্টিফিকেট ছিল। তাতে মিমের পরিচয় ও ঠিকানা লেখা।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, তিন মাস আগে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মিম। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য