বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে ৩ চোর আটক

                          


                                      ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে ৩ চোর আটক

মোঃ সাহিদুজ্জামান সবুজ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে আট ভরি স্বর্ণ, দুই ভরি রূপা, তিনটি এন্ডোয়েট মোবাইল ফোন ও নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন এর নেতৃত্বে মামলার তদন্ত কারী এসআই মোঃ নজরুল ইসলামের পরিচালনায় একটি বিশেষ টিম গঠন করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়া আসামিরা হলেন, করিম গঞ্জের বাটিয়া গ্রামের মৃত নজরুল হকের ছেলে আশিক মীর, ভালুকার গাদুমিয়া এলাকার জমির হোসেনের ছেলে ফারুক এবং ভালুকা ২নং ওয়ার্ডের জসু লালের ছেলে শ্যামল বর্মন। মামলার তদন্তকারি টিম পরিচালক মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬/১০/২০ তারিখে মোঃ সানুয়ার হোসেনের ভালুকা মডেল থানায় করা চুরির অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন এর নেতৃত্বে বিভিন্ন যায়গা থেকে অভিযোক্তদের ও তাদের চুরি করা আট ভরি স্বর্ণ, দুই ভরি রূপা, তিনটি এন্ডোয়েট মোবাইল ফোন ও নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য