মোঃ সাহিদুজ্জামান সবুজ
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ডে হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে
সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সিডস্টোর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুল্লাহ আল-ফারাবী,মাওলানা এমদাদুল হক,মাওলানা আনোয়ার হোসেন ফুলপুরী,মাওলানা মোস্তাফা কামাল,সংগঠনের উপদেষ্টা সদস্য, মাওলানা আবু রাহাত কামাল, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মাওলানা শফিউদ্দিন হাশেমী,সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক হাবিব জিহাদী, মাওলানা নুরুজ্জামান, মুফতি ফরহাদ হোসাইন, মাওলানা এনামুল হক তুহিন,হাফেজ আল-আমিন,হাফেজ শাহ-জাহান,নাছির উদ্দিন, মাওলানা আশরাফুল আলম হাবিবী,মুহাম্মদ জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবী,আবু রায়হান কুটিন,আশাদুল আলম হীরা,তৌহিদুল রহমান রাসেল,তারেক খান,আশিক খান,হাফেজ আকরাম,হাফেজ শামসুদ্দিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে
ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও সকল মাদ্রাসার পরিচালক সহ স্বেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মী, মিডিয়া কর্মী সহ হাজারো সাধারণ মুসুল্লি অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ফ্রান্সের রাষ্ট্রীয় ছায়ায়
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র নির্মাণ প্রদর্শনীর প্রতিবাদ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা আবুল কাশেম ও সংগঠনের দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মনজুর মাহমুদ।
সভাপতির সমাপনী বক্তব্যে সরকারের কাছে এই দাবী করেন,রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের পণ্য বর্জন ও সংসদে আইন পাশ করে ধর্ম অপমাননার সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান কার্যকর করা হয় পরে দোয়ার মাধ্যমে মানববন্ধন শেষ হয়।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য