মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কে জড়াচ্ছেন। যুদ্ধে নিহত সৈন্যদের ‘হতভাগা’ বলে মন্তব্য করায় এবার ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হওয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম আটলান্টিক ম্যাগাজিনের একটি প্রতিবেদনে প্রথম এমন অভিযোগ ওঠে আসে। পরে এপি ও ফক্স নিউজও একই প্রতিবেদন প্রকাশ করে। তবে ট্রাম্প এমন অভিযোগ অস্বীকার করেছেন খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় ইউরোপে যুক্তরাষ্ট্রের নিহত সেনাদের ‘তুচ্ছ’ আখ্যায়িত করে তাদের সমাধিতে যান নি, কারণ তাদেরকে তিনি গুরুত্বপূর্ণ বলে ভাবেননি। ট্রাম্প প্যারিসের কাছে সমাহিত সেনাদের ‘হতভাগ্য’ বলে সম্বোধন করেছিলেন এবং তার উদ্বেগ ছিল যে, বৃষ্টিতে তার চুল এলোমেলো হয়ে যেতে পারে, তাই সমাধিস্থলে যেতে তিনি অস্বীকৃতি জানান।
বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন মন্তব্য আসন্ন মার্কিন নির্বাচনে সেনাবাহিনী সদস্যদের ভোটে প্রভাব ফেলতে পারে। তারা বলছেন এমন মন্তব্য করে সেনাবাহিনীর ভোট নষ্ট করেছেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ বা মিথ্যা বলে উল্লেখ করেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য