করোনাভাইরাস : সর্বশেষ যে তথ্যগুলো সামনে এসেছে
প্রকাশের সময়: সেপ্টেম্বর ৫, ২০২০, ২:৪৮ অপরাহ্ণ
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এই ভাইরাস নিয়ে নানা তথ্য সামনে এসেছে। বিভিন্ন গবেষণা থেকে এত তথ্য আমাদের সামনে এসেছে যে মানুষ এখন অনেকটাই দিশেহারা।
নানা গবেষণা থেকে সর্বশেষ পাওয়া পাঁচটি মূল বিষয় তুলে ধরা হচ্ছে :
১। আগে এই ভাইরাস বাতাসে ভেসে থাকার যে সময়ের কথা বলা হয়েছিলো তা ছিল ৩০ মিনিট। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে বাতাসে এর স্থায়ীত্বকাল হতে পারে এক ঘণ্টারও বেশি।
২। ঘরের ভেতর দুই মিটার দূরত্ব বজায় রাখার বিষয়টা বিভ্রান্তিকর হতে পারে। কারণ সেটা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে যথেষ্ট দূরত্ব নাও হতে পারে।
৩। অনেক মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। অনেকেই বুঝতে পারে না যে, তারা আক্রান্ত। এর কারণ হতে পারে শৈশবে নেয়া তাদের টিকাগুলো কিছুটা সুরক্ষা দিচ্ছে।
অথবা অন্য কোনো করোনাভাইরাস থেকে শরীরে তৈরি ইমিউনিটি দিচ্ছে। তবে এই তত্ত্ব নিয়ে আরও গবেষণার প্রয়োজন।
৪। কোভিড-১৯ এ গুরুতরভাবে আক্রান্ত হলে রক্ত খুব আঠালো হয়ে যায়, যার কারণে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে ও অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতগ্রস্ত হতে পারে।
এক গবেষণায় দেখা গেছে রক্তের শ্বেত কণিকা এবং প্লেটলেট কোষগুলোর মধ্যে পারস্পারিক প্রতিক্রিয়ার ফলে এই রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হয়।
৫। কোভিড-১৯ মানুষের মানসিক স্বাস্থের গুরুতর ক্ষতি করেছে। একইসাথে শারীরিক ক্ষতিও করেছে।
ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দপ্তরের প্রকাশিত তথ্যে জানা গেছে, যুক্তরাজ্যে মহামারির সময়ে অবসাদের রোগীর সখ্যা দ্বিগুণ বেড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রাপ্তবয়স্ক তরুণ, নারী ও প্রতিবন্ধীদের উপর

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য