শনিবার, ৮ আগস্ট, ২০২০

রাজশাহীতে এক যুবককে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলায় সানি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকালে এলাকার বিলের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। সানি মাড়িয়া উত্তরপাড়া গ্রামের সমেজ আলীর ছেলে। তিনি নাটোরে কলেজে পড়াশোনা করতেন বলে জানা যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাইদুর প্রামানিক জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সানি। পরে পুলিশে খবর দেয়া হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি কুণ্ডু ।
সংবাদটি শেয়ার করুন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য