বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

তারাকান্দায়ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন



ময়মনসিংহের তারাকান্দায় পারিবারিক জেরে  ছোট দুই ভাই মিলে বড় ভাই হাসিম খান (৫৫)কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই রোকন খান ও খোকন খান পলাতক রয়েছে। নিহত হাসিম খান উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা(শিকারপুর) গ্রামের জসিম উদ্দিনের ছেলে।হত্যাকারী ছোট দুইভাই একই পিতামাতার সন্তান। 

গত ২৫ জুলাই শনিবার নিজ বাড়ীতে তিন ভাইয়ের মাঝে হামলার ঘটনায় গুরতর আহত বড় ভাই আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। জানা যায়,পৈত্রিক জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ দির্ঘদিন ধরে। গত ২৫ জুলাই শনিবার তিন ভাইয়ের মাঝে এ নিয়ে বিরোধের জেরে ছোট দুইভাই রোকন ও খোকন খান দেশীয় অস্ত্র দা ও বল্লম দিয়ে বড়ভাইকে আঘাত করে। 

এ সময় গুরতর আহত মাটিতে পড়ে থাকা হাসিম খানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থায় উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা অবস্থায় (১৩ই আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় হাসিম খান। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, এ ব্যাপারে হত্যা মামলার দায়ের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য