বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর শুক্রবার (২১ আগস্ট ২০২০ইং) বিকেল ৪.৪৫ মিনিটে স্থানীয় গ্রাম পুলিশ সাইফুল ইসলামের সহায়তায় তাকে আটক করে আজিজনগর ক্যাম্পের পুলিশ।
আরও জানা যায়, সে প্রায় সময় বিভিন্ন ছদ্মবেশে আজিজনগর হতে দেশীয় চোলাই মদ পাচার করে। শুক্রবার বিকেলে কৌশলে মদ পাচারের সময় তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী ছেংমামে রাখাইন (৩০) কক্সবাজার সদরের টেকপাড়া বার্মিজ মার্কেটের এলাইন মার্মার স্ত্রী। তাহার আগের বাড়ি হারবাং রাখাইন পাড়ায় বলে জানা যায়।
ধৃত মাদক ব্যবসায়ীকে লামা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে আজিজনগর ফাঁড়ির পুলিশ। লামা থানার সূত্রে জানা যায় আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য