শনিবার, ২২ আগস্ট, ২০২০

ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬


নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৬ জনের মৃত্যু হয়।
নিহতদের মদ্বে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
(ওসি) মঈনুদ্দীন  আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সংবাদটি শেয়ার করুন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য