বুধবার, ৫ আগস্ট, ২০২০

চরের বালি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০


নড়াইলে নবগঙ্গা নদীর চরের বালি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন।
নিহত মাসুদ রানা দেওয়াডাঙ্গা গ্রামের আলী আকবর শেখের ছেলে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকালে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও নবগঙ্গা নদীর চরের বালি কাটাকে কেন্দ্র করে দেওয়াডাঙ্গা গ্রামের কাজল মোল্যা সমর্থিত লোকজনের সঙ্গে আমিনুর শেখ সমর্থিত লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাজল মোল্যা সমর্থিত লোকজন চরের বালি কাটতে গেলে আমিনুর শেখ সমর্থিত লোকজন তাতে বাঁধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। 
এ সময়ে প্রতিপক্ষের গুলিতে আমিনুর শেখ সমর্থিত মাসুদ রানাসহ সাত জন গুলিবিদ্ধ হন। এছাড়াও দেশীয় ধারোলো অস্ত্রের আঘাতে তিন জন আহত হন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মাসুদ রানাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পর তিনি মারা যান। 
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুত্র
বিডি প্রতিদিন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য