বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাগর তালুকদার


করোনা ভাইরাস নামক বিষাক্ত অদৃশ্য শক্তিকে প্রতিহত করে পৃথিবীর নতুন সূর্যের আলোর প্রত্যাশায় ৬নং ঢাকুয়া ইউনিয়ন তারাকান্দা উপজেলা বাসীসহ

দেশবাসীকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন   বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক  সাগর তালুকদার শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগ-কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। ত্যাগই ঈদুল আযহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়।

ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ কুরবানির আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়। তিনি বলেন,মহামারী করোনাভাইরাসের ধাক্কায় যুগের সর্বোচ্চ মন্দার মুখে বিশ্ব অর্থনীতি দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে।
আমরা আশা করি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগের মানসিকতা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে। ধনী-গরীব, রাজনৈতিক বিভেদ ভূলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য