সোমবার, ৬ জুলাই, ২০২০

ময়মনসিংহের কোতোয়ালী পুলিশের অভিযানে ২ মহিলা ছিনতাইকারী গ্রেফতার


ময়মনসিংহের কোতোয়ালী পুলিশের অভিযানে ২ মহিলা ছিনতাইকারী গ্রেফতার
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। রবিবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নান্দাইল কংকরহাটির সোহাগের স্ত্রী শান্তা ওরফে (ময়না) এবং একই এলাকার অরণ্য পাশা গ্রা মের বাপ্পির স্ত্রী মোসাম্মৎ রুনা আক্তার।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, আসছে ঈদুল আজহাকে সামনে রেখে অপরাধীরা ময়মনসিংহ নগরীর বিভিন্ন মার্কেট, বিপনী বিতান ও নগরীর ব্যস্ততম এলাকা যেখানে লোক সমাগম বেশি ঐ এলাকাগুলোতে কেনাকাটা ও চলাচলরত মহিলাদের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা-পয়সা মোবাইল সেট হাতিয়ে নিয়ে কৌশলে কেটে পড়ে এই সব নারী চক্র। রবিবার গাংঙ্গীনাপাড় বারী প্লাজার সামনে টুরিস্ট পুলিশের তিন মহিলা কনস্টেবল মার্কেট করতে আসা মহিলাদের ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল টাকা পয়সা চুরি করে কৌশলে পালানোর সময় কোতোয়ালী পুলিশের দায়িত্বরত সদস্য ও ১নং ফাঁড়ি পুলিশ ২ জন মহিলা টানা পার্টি ও ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে। অভিযানে ১ নং ফাঁড়ির টিএসআই সুবল চন্দ্র সেন সহ অন্যান্যরা ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য