সোমবার, ৬ জুলাই, ২০২০

ময়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। সোমবার ভোরে এবং রবিবার দিবাগত রাতে পৃথক দু’টি স্থানে এসব সড়ক দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।
নিহতরা হলেন- জামালপুরে ইসলামপুর উপজেলার সহোদর জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০), নান্দাইল উপজেলার অটো চালক হানিফ মিয়া (২২), কেন্দুয়া উপজেলার নয়ন মিয়া এবং একই এলাকার আরিফ মিয়া (২৫)।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: হাদিউল ইসলাম। তিনি জানান, সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যান এবং প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জামালপুরে ইসলামপুরের কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদের ছেলে জয় মোর্শেদ তুষার (৩২)। পরে নিহতের ছোট ভাই জাবের মোর্শেদ আকাশ (৩০) কে আহত অবস্থায় ভালুকা সদর হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়।
নান্দাইল থানা পুলিশ জানায়, রবিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে নান্দাইল উপজেলার চকমতি এলাকায় গরু বোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালক হানিফ মিয়া ও আরোহী আরিফ মিয়া নিহত হয়। এ সময় নয়ন মিয়া নামের আরেক আরোহী গুরুতর আহত হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মারা যান।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য