বুধবার, ৮ জুলাই, ২০২০

হালুয়াঘাটে বিশেষ অভিযানে একাদিক মামলার তিন আসামী আটক


থানা পুলিশ সূত্রে জানা যায়, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক জ্যেতিষ চন্দ্র দেব, সহকারী উপ-পুলিশ পরির্দশক জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের হাদিসের মোড় নামক স্থান থেকে একাদিক মামলার তিন আসামীকে আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার আকনপাড়া গ্রামের মৃত আব্দুল হেলিমের পুত্র আব্দুল আওয়াল বাবুল ওরফে কিরিঞ্চি বাবুল ওরফে ডিসটিক বাবুল (৩৮),ভালুকাকুড়া গ্রামের আব্দুল মান্নান এর পুত্র আলামিন আলম ওরফে আলম (৩৫) এবং নালিতাবাড়ি থানার রফিকুল ইসলাম তুলা (৩৫)।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, হাালুয়াঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামে অত্র থানায় মাদক মামলা, অস্ত্র মামলা, অপহরণ মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা, দ্রুত বিচার, চুরিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। তিনি আরো বলেন, অত্র থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চোরাকারবারির স্থান হবে না। যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত থাকবে তাদের ঠিকানা হবে জেলখানা বলে হুসিয়ারি উচ্চারণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য