জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ- ময়মনসিংহে পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪শত পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা এবং ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) চ্যানেল বিজয় কে বলেন- ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ ময়মনসিংহ নগরীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অভিযান পরিচালনা করে উপজেলার আয়নাক্ষেত গ্রামের কাঠার বোর্ডঘর বাজারে একটি চায়ের দোকানের সামনে থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা গাঁজা ব্যবসায়ীরা হলো- মোঃ জনি শেখ ও মোঃ বাবুল শেখ।
এদিকে অপর আরেকটি অভিযান পরিচালনা করে এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি গ্রাম থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। আটককৃত হেরোইন ব্যবসায়ীরা হলো- মোঃ রুবেল এবং মোঃ আলিম।
এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ অপর আরেকটি অভিযান পরিচালনা করে ফুলপুরের ভাইটকান্দি এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
আটককৃত ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীরা হলো – আব্দুল লতিফ, আবু সাইদ এবং মোঃ সাওন।
ডিবি পুলিশের একটি সূত্র গণমাধ্যম কর্মীদেরকে জানান-আটককৃত সকল মাদক ব্যবসায়ীদের বিরূদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের ঐ সূত্র।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য