মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

নাগরপুরে ৮০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


কেএম সুজন,নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃটাংগাইলের নাগরপুরে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। 
০৬ জুলাই ২০২০, রাতে নাগরপুর থানার এসআই মামুন মৃধা,এসআই আলমগীর,এএসআই রাসেল,এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স সহ  উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মৃত ইমান আলীর ছেলে বাহারুল ইসলাম,দপ্তিয়র ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মুন্নাফ আলী,নজের আলীর ছেলে মোক্তার হোসেন,আরশেদ আলীর ছেলে আনোয়ার হোসেন।এ সময় মাদক ব্যবসায়ী বাহারুলের কাছ থেকে ২৫ পিস ও অপর তিন আসামীর কাছ থেকে ৫৫ পিস সহ মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ বিষয়ে নাগরপুর থানার ওসি(তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল সাংবাদিকদের বলেন,আটককৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ  মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে নাগরপুর থানা পুলিশ। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য  আইনে মামলা রজু করে বিজ্ঞ টাংগাইল জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য