বুধবার, ৮ জুলাই, ২০২০

তারাকান্দায় জলাবদ্ধতায় ১৫শ’একর জমিতে আমন ধান চাষ অনিশ্চিত


ময়মনসিংহের তারাকান্দায় জলাবদ্ধতার কারণে ১৫ শ’ একর আমন ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার তারাকান্দা  ইউনিয়নের মধুপুর, গোহালকান্দী গ্রামে অপরিকল্পিতভাবে ফিশারী পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ৩ গ্রামের শত শত কৃষক দুশ্চিন্তায় পড়েছেন ।আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ,প্রভাবশালী লোক অপরিকল্পিত ভাবে ফিসারী দিয়ে ওই জলাবদ্ধতার সৃষ্টি করেছে। কৃষক,আব্দুর রাজ্জাক সরকার, সাকিব খান, শ্রী মংলা,আলাল উদ্দিন জানান, প্রত্যেক বছর আমন ধান চাষ করে আসছি। এই বছর বোর কাটার সাথে সাথেই গুড়ি গুড়ি বৃষ্টিতে ও অপরিকল্পিত ভাবে ফিসারীর পুকুর খনন করার করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টির কারণে স্কুলের মাঠে ও কিছু বাড়ির ওঠানে পানি উঠেছে। উল্লেখিত বিষয় নিয়ে স্থানীয় এলাকাবাসী,জলাবদ্ধতা নিরসনের জন্য গত (১০ জুন) তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার  বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ সরেজমিন পরিদর্শন করেন নির্বাহী অফিসার এবং ফিসারী মালিকদের ড্রেন নির্মানের জন্য সময়সীমা বেঁধে দেন। নির্ধারীত সময়ে ড্রেন নির্মাণ করলেও দায়সাড়া ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাসন হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। ফলে এবার  প্রায় ১৫ শ’ একর আমন ধান চাষে ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। তারাকান্দা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার জানান,তারাকান্দা এলজিইডি সড়ক মধুপুর-গোহালকান্দী ওপরে নির্মীত ব্রীজ এর পরে ড্রেনের গভীরতা কম হওয়ায় পানি নিষ্কাসনে ব্যাঘাত ঘটছে ।তবে ড্রেন নির্মাণে কোন প্রতিবন্ধকতা নেই,স্বেচ্ছায় কৃষকরা ড্রেন গভীর করতে পারবেন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য