জেলা সদর প্রতিনিধি ময়মনসিংহঃ- বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর স্থানীয় চরপাড়া এলাকার ফার্মেসীগুলোতে ভ্রাম্যমান আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমনাকৃত ফার্মেসীগুলো হচ্ছে-মিতালী ফার্মাসী, শফিক মেডিকেল হল এবং লাজ ফার্মা। আর ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন-ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মাইদুল ইসলাম।
বলেন-ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন বিহীন ঔষধ বিক্রয়, হ্যান্ড স্যানিটাইজার, নিম্ন মানের মাস্ক বিক্রয়, ফুড সাপ্লিমেন্ট এবং নিম্ন মানের গ্লাভস বিক্রির অপরাধে তাদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করা পূর্বক আদায় করা হয়।
তিনি আরও বলেন-অত্যাবশকীয় পন্য আইনের শিশু খাদ্য বিক্রি করতে হলে ডিলিং লাইসেন্স প্রয়োজন। যা ঐ ৩টি ফার্মেসীতে ছিল না। তাদেরকে সকল ধরনের নিয়ম-কানুন মেনে সকল কাগজ পত্র আপডেট রেখে ব্যবসা পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে জনস্বার্থে ময়মনসিংহ জেল প্রশাসন কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য