বুধবার, ২২ জুলাই, ২০২০

ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ দোকান ভস্মীভূত


ময়মনসিংহের ফুলপুর উপজেলা বাসস্ট্যান্ডের হাসান ম্যানশন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ২২টি দোকান ভস্মীভূত হয়েছে।  

বুধবার (২২ জুলাই) ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।

জানা যায়, বুধবার ভোররাতে হাসান ম্যানশনের কাপড়ের মার্কেটে বাসস্ট্যান্ড মসজিদের মুসল্লিগণ হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পান। আগুন নেভাতে মার্কেটের কেঁচি গেইটে তালা লাগানো অবস্থায় ভেতরে প্রবেশ করতে না পারায় তালা ভাঙার চেষ্টা করেন তারা। সাথে বাসস্ট্যান্ড মসজিদের মাইকে আগুন ধরার ঘটনা ঘোষণা দিলে আশেপাশের লোকজন আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। অগ্নিসংযোগের খবর পেয়ে সাথে সাথে ফুলপুর ফায়ার সার্ভিস ও হালুয়াঘাটের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ২২টি দোকান ভস্মীভূত হয়ে যায়। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ইউএনও শীতেষ চন্দ্র সরকার, পৌর মেয়র মো. আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি ইমারত হোসেন গাজী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ কুতুব চৌধুরী, ফুলপুর ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহম্মেদ রয়েল, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

এ ব্যাপারে ফুলপুর ইউএনও শীতেষ চন্দ্র সরকার স্বদেশ প্রতিদিনকে বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। পরে সরকারীভাবে ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো। 




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য