সোমবার, ১৩ জুলাই, ২০২০

সাভারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা


সাভারের উত্তর জামসিং এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিন্টু শেখ (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সোমবার রাতে উত্তর জামসিং এলাকার একটি শাখা সড়কে এ ঘটনা ঘটে। 
নিহত অটোরিকশা চালক মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। 
পুলিশ জানায়, সোমবার রাতে রাতে একদল দুর্বৃত্ত উত্তর জামসিং এলাকায় ওই অটোরিকশা চালকের গলায় ছুরিকাঘাত করে সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিন্টু শেখ নামে ওই রিকশাচালককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি জানান, দুর্বৃত্তরা ওই রিকশাচালককে হত্যা করে পালিয়ে গেলেও তার রিকশাটি ঘটনাস্থলেই ফেলে রেখে গেছে। এছাড়া নিহতের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। তাই প্রাথমিক ভাবে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করে বলা সম্ভব হবে বলেও জানান তিনি।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য