সোমবার, ১৩ জুলাই, ২০২০

তারাকান্দায় সাঁকো বন্দি মানুষের জীবন





ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের কালনীকান্দা গ্রামের কালীয়ান নদী পারা পারে ১২গ্রামের মানুষের সাঁকো বন্দি জীবন হয়ে পড়েছে।
জানাগেছে,চড়পাড়া,কালোনিকান্দা,গড়পাড়া,বন্দকোনা,ঘোসপাড়া,মারোয়াকান্দী,বাহিরকান্দা,ওয়াই,গুবিন্দখিলা,চাড়িয়া,নাগডোরা,পারলিতলা,মেঘায়ালা গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন পরাপার হতে হয় বাশের সাকো দিয়ে।
চাড়িয়া বাজার সংলগ্ন ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। জীবনের ঝুকি নিয়ে ছাত্র-ছাত্রী পড়াশুনা করার জন্য এই বাশের সাকো দিয়ে পারাপার হতে হয়।
সরেজমিনে গেলে,মোশারফ হোসেন,মিরাশউদ্দিন,আসরাফুল আলম,আজাহারি,হায়দার আলী জানান, এই দুর্দশা দেখে কালনীকান্দা গ্রামের আবুল কাশেম (কাশেম পাগলা) সকলের সহযোগিতাই এই নদীর উপর একটি বাশের সাকো তৈরিকরেন। এতদিন এই সাকো দিয়েই লোকজন পারাপার হচ্ছিল। কিন্তু কয়েকদিন আগে হটাৎ করে বাশের সাকোটি ভেঙ্গে পরায় এখন এই দুই বাশ দিয়ে সাকো বানিয়ে জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয়।
আবুল কাশেমসহএলাকার লোকজন বলেন এই নদীর উপর একটি পাকা ব্রিজ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য