শুক্রবার, ১৯ জুন, ২০২০

আইভরিকোস্টে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি, আরো অনেক নিখোঁজ


আইভরিকোস্টের প্রধান নগরী আবিদজানের উপকণ্ঠে  গত  কাল  বৃহস্পতিবার ভয়াবহ ভূমিধসে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আরো অনেক নিখোঁজ রয়েছে। প্রবল বর্ষণের কারণে ড্রেনেজ চ্যানেল ভেঙ্গে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এএফপি’র।
আবিদজানের কর্মকর্তা ভিনসেন্ট তোহ বি বলেন, এ ভূমিধসে প্রাথমিক ভাবে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি এবং সেখানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
তিনি  জানান, উপকূলীয় এ নগরীর উত্তরে আনিয়ামা উপকণ্ঠে স্রোতের তোড়ে ২০ টি বাড়ি ভেসে যায়।
স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্ত্রীর বাড়ি ডুবে যাওয়ার পর আবুবকর দাগনন বলেন, আমি আমার তিন বছর বয়সের সন্তানকে হারিয়েছি এবং আমি তার লাশ খুঁজছি।
আরেক বাসিন্দা জানান, ড্রেনেজ চ্যানেল ভেঙে যাওয়ার পর স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি টিলার অংশবিশেষ ধসে পড়ে।
আবিদজানে মে মাসে বর্ষকাল শুরু হয়েছে এবং তা স্বাভাবিকভাবে জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত চলবে।
আবিদজানের কর্মকর্তা জানান, প্রবল বর্ষণের কারণে ইতোমধ্যে সপ্তাহান্তে একজনের মৃত্যু ঘটেছে।বাসস

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য