ময়মনসিংহ নগরীর সুর্যকান্ত (এসকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, মুরসালিন (২০), সে নান্দাইল উপজেলার সাইদুর রহমানের ছেলে। জালাল উদ্দিন (৭৫), সে ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার বাসিন্দা
শুক্রবার (১৯ জুন) নগরীর সুর্যকান্ত (এসকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, নিহত মুরসালিন বৃহস্পতিবার (১৮ জুন) করোনা আক্রান্ত হয়ে এসকে হাসপাতালে ভর্তি হলে শুক্রবার ভোররাতে মারা যায়। করোনার উপসর্গ নিয়ে জালাল উদ্দিন শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হলে সাড়ে ১১ টার দিকে মারা যায়। নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য