বুধবার, ২৪ জুন, ২০২০

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত আহত ২

 সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত এবং ২ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)। আহতরা হলেন, একই এলাকার ইয়াকুব ও সানোয়ার। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান বলেন, পাঁচলিয়া এলাকায় চলমান একটি পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবোঝাই অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান ইটবোঝাই ট্রাকে থাকা দুই শ্রমিক। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
নুরন্নবী প্রধান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে জব্দ করলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।
সংবাদটি শেয়ার করুন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য