বুধবার, ২৪ জুন, ২০২০

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরলো স্বামী-স্ত্রীসহ আরও ৩ জনের প্রাণ

নিজস্ব প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপির কালমেঘ কাদোসুকা এলাকায় এ দুর্ঘনা ঘটে।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ শুকানিপাড়া গ্রামের সাদেকুল ইসলাম (৩২) ও তার স্ত্রী সুফিয়া। অপরজন নওগাঁর বাদালচানপুর গ্রামের একি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের শহর থেকে আসা ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের ২যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিভিশনের কর্মকর্তা মফিজার রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত স্বামী ও স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল ইসলাম প্রধান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য