মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৫৩, নতুন আক্রান্ত ৩৮৬২


বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৬২ জনে।
এ সময়ে নতুন করে আরও তিন হাজার ৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিকে থেকেও এটি একদিনে সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জনে।
মঙ্গলবার (১৬ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৪০৩ জনের। সারা দেশে ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭ জনের। মৃত্যুদের মধ্যে ৪৭ জন পুরুষ, ৬ জন নারী। মৃতদের মধ্যে ৩০ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ৩, বরিশাল বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
এছাড়া হাসপাতালে ৩৪ জন আর বাসায় ১৮ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে একজনকে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৬ হাজার ৪৭৯ জন।
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য