মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

ফরিদপুরে বাল্যবিয়ে বন্ধ, বরের তিন মাসের কারাদণ্ড


ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর হাসান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিবের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এ সময় বর আমির হামজা (২০) ও কনেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বর আমির হামজাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া মেয়ের নানা আতিয়ার রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিব বলেন, বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। যারাই এ অপরাধের সাথে যুক্ত থাকবেন তাদের আইনের মাধ্যমে বিচার করা হবে।
তিনি বলেন, বাল্যবিয়ে রোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য