সোমবার, ২২ জুন, ২০২০

বগুড়ার সেই তুফান সরকারকে জামিন দেননি হাইকোর্ট


বগুড়ায় বহুল আলোচিত ধর্ষণের পর মা ও ধর্ষিতা মেয়ের মাথা ন্যাড়া ও নির্যাতনের অভিযোগে করা মামলার প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দেননি হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল বেঞ্চ তার জামিন নাকোচ করে নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্সের আইনজীবী ডেপুটি অ্যটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আদালতে তুফান সরকারের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী ও অ্যাডভোকেট এ এইচ এম রেহানুল কবির।

জানা যায়, এক কলেজ ছাত্রীকে কৌশলে বাসায় নিয়ে ধর্ষণ এবং পরে ধর্ষিতা ও তার মায়ের মাথা ন্যাড়া করার অভিযোগে তুফান সরকারের বিরুদ্ধে ২০১৭ সালের ২৯ জুলাই বগুড়া সদর থানায় দুটি মামলা করেন মেয়েটির মা। মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ১৭ জুলাই করেন তুফান সরকার। পরে ওই বছরের ২৮ জুলাই তুফানের শ্যালিকা পৌর ওয়ার্ড কাউন্সিলরের বাসায় নিয়ে মা ও মেয়েকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়
ওই মামলায় সেদিনই পুলিশ প্রধান আসামি তুফান সরকার, তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালিকা পৌর কাউন্সিলর, নাপিতসহ বেশ ১১ জনকে গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ জনকে এবং মাথা ন্যাড়া করার মামলায় দণ্ডবিধিতে ১৩ জনকে আসামি করে একইবছরের ১০ অক্টোবর পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। এরমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন।
মামলাটিতে গত বছর ২৭ ফেব্রুয়ারি তুফানের জামিন আবেদন খারিজ করেন নিয়মিত হাইকোর্ট বেঞ্চ। তবে নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে বিচার সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ায় তুফান সরকার ফের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে জামিনের আবেদন করেন। আজ তা নাকোচ করে দেওয়া হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য